২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ৩

ঝিনাইদহ- যশোর সড়কের বাকুলিয়া নামক স্থানে মঙ্গলবার দুপুরে বিআরটিসি'র বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বাস ও মাইক্রোবাসের অন্তত ২৫ যাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2009, 02:04 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

ঝিনাইদহ, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহ- যশোর সড়কের বাকুলিয়া নামক স্থানে মঙ্গলবার দুপুরে বিআরটিসি'র বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বাস ও মাইক্রোবাসের অন্তত ২৫ যাত্রী। নিহতরা হলেন- মাইক্রো চালক শৈলকুপা উপজেলার হাবিবপুর গ্রামের মিরাজ (৩০), যাত্রী একই উপজেলার আউশিয়া গ্রামের শরিফুল ইসলাম (৪০) ও তার ভাই জাকির হোসেন জিকু (৩৫)। আহত সাতজনকে কালীগঞ্জ, তিনজনকে ঝিনাইদহ ও চারজনকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম জানা যায়নি। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বাকুলিয়া এলাকায় খুলনাগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে ঝিনাইদহগামী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। ওসি জানান, দুর্ঘটনার পরপর বিআরটিসি বাসের চালক পালিয়ে যান। পুলিশ বাসটি আটক করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/২০১২ ঘ.