২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে অস্ত্র-গুলিসহ দুজন গ্রেপ্তার

টাঙ্গাইল সদর উপজেলা করটিয়া এলাকা থেকে মঙ্গলবার ভোরে পিস্তল ও গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2009, 11:46 AM

Updated : 26 Aug 2022, 11:53 AM

টাঙ্গাইল, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টাঙ্গাইল সদর উপজেলা করটিয়া এলাকা থেকে মঙ্গলবার ভোরে পিস্তল ও গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এরা হলেন- করোটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেকুজ্জামান চৌধুরীর ছেলে আশিকুজ্জামান চৌধুরী এবং একই এলাকার আজিজুল ইসলাম তালুকদারের ছেলে আশরাফুল ইসলাম তালুকদার ওরফে ইমন। র‌্যাবের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে করটিয়ার পূর্ব পাড়া গ্রামে চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে আশিকুজ্জামানের শয়ন কক্ষ থেকে একটি পিস্তল, ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় আশিকুজ্জামান এবং তার সঙ্গে জড়িত সন্দেহে আশরাফকে আটক করা হয়। র‌্যাব কর্মকর্তা জলিল জানান, জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন তারা সর্বহারা দলের সদস্য। তাদের টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭৫৯ ঘ.