২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে অগ্নিকান্ডে পাঁচটি দোকান পুড়ে গেছে

সদর উপজেলার কালিদহ ইউনিয়নের নতুন বাজারে সোমবার গভীর রাতে আগুন লেগে পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2009, 11:05 AM

Updated : 26 Aug 2022, 11:53 AM

ফেনী, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সদর উপজেলার কালিদহ ইউনিয়নের নতুন বাজারে সোমবার গভীর রাতে আগুন লেগে পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। স্থানীয় ব্যবসায়ী মো. হারুন জানান, রাত আড়াইটার দিকে কোনো একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়লে গিয়াস উদ্দিনের ফার্নিচার মার্ট, জিয়াউল হকের মেসার্স ইফা ডেকোরেটর, মো. এনামুল হকের মেসার্স এনাম ফার্নিচার, মো. সাইফুল ইসলামের মুদি দোকান ও কামাল উদ্দিনের মেসার্স মা মনি মেটাল ওয়ার্কশপসহ পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ব্যবসায়ীরা দাবি করেন, আগুনে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফেনী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জসিম উদ্দিন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে তারা ধারণা করছেন। খবর পেয়ে দমকলকর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৭ ঘ.