ঢাকা আগষ্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাফরুলে সোমবার চাঁদার দাবিতে সন্ত্রাসীরা একটি নির্মাণাধীন ভবনে হামলা চালিয়ে এক নির্মাণ শ্রমিককে কুপিয়ে জখম করেছে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার আহমেদ বলেন, "বেলা সাড়ে তিনটার দিকে ইব্রাহিমপুরের জামালখান রোডের ৫৬৩ নম্বর নির্মাণাধীন বাড়িতে ১৫/২০ জনের একটি সন্ত্রাসীদল এ হামলা চালায়।"
তিনি জানান, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পেরেছেন- সন্ত্রাসীরা ঘটনাস্থলে এসে বাড়ির কাজ বন্ধ করে দেওয়ার নির্দেশ দিলে এক শ্রমিকদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এ সময় তারা কুদ্দুস আলী (৩৮) নামের ওই নির্মাণ শ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে।
সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় একজন শ্রমিকের হাতে মোবাইল ফোন নম্বর লেখা একটি কাগজ দিয়ে গেছে বলেও জানান দেলোয়ার আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/এইচএ/২৩০০ ঘ.
bdnews24