২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএমপির ওয়ানস্টপ পেনশন সার্ভিস সেল চালু

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ওয়ানস্টপ পেনশন সার্ভিস সেল চালু করেছে। অবসরে যাওয়া পুলিশ সদস্যদের ঝামেলাহীন পেনশনের ব্যবস্থা করবে এই সেল। সোমবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক রাজারবাগ পুলিশ লাইনে এ সেলের উদ্বোধন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2009, 04:02 PM

Updated : 26 Aug 2022, 11:52 AM

ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ওয়ানস্টপ পেনশন সার্ভিস সেল চালু করেছে। অবসরে যাওয়া পুলিশ সদস্যদের ঝামেলাহীন পেনশনের ব্যবস্থা করবে এই সেল। সোমবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক রাজারবাগ পুলিশ লাইনে এ সেলের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "একজন সরকারী কর্মচারী যখন অবসরে যান তখন তার 'পেনশন বেনিফিট' পেতে বিভিন্ন ভোগান্তি পোহাতে হয়। বিভিন্ন স্থানে তাদের দৌঁড়াদৌঁড়ি করতে হয়। এতে তাদের ক্লান্তি চলে আসে। এছাড়া এজন্য তাদের টাকা-পয়সাও খরচ করতে হয়। এই ভোগান্তি বন্ধের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে ।" পুলিশ কমিশনার জানান, ওয়ানস্টপ পেনশন সার্ভিস সেলের মাধ্যমে অবসরে যাওয়া পুলিশ সদস্যদের ঝামেলামুক্ত পেনশনের ব্যবস্থা করা হবে। এখন থেকে অবসরে যাওয়া পুলিশ কর্মকর্তা-কর্মচারীদের পেনশন বেনিফিট পাওয়ার জন্য অন্য কোথাও যোগাযোগ করতে হবে না। শুধু এ সেলে যোগাযোগ করলেই হবে। রাজারবাগ পুলিশ লাইনের অর্থ, সংরক্ষণ ও কল্যাণ শাখা সমন্বিতভাবে এই সেলের অধীনে কাজ করবে। এখন থেকে পেনশন বেনিফিটের জন্য আর ওই শাখাগুলোতে ছোটাছুটি করতে হবে না। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আবুল কাশেম, যুগ্ম-পুলিশ কমিশনার (ডিবি) অমূল্য ভূষণ বড়