২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দপ্তর পেলেন তিন ওএসডি কর্মকর্তা

অতিরিক্ত সচিব পদমর্যাদার তিন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওএসডি) বিভিন্ন দপ্তরে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2009, 12:31 PM

Updated : 26 Aug 2022, 11:52 AM

ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতিরিক্ত সচিব পদমর্যাদার তিন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওএসডি) বিভিন্ন দপ্তরে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। এদের মধ্যে মাহমুদুল হক পাট অধিদপ্তরের মহাপরিচালক, মোশাররফ হোসেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সদস্য পরিচালক এবং নাসিরউদ্দিন খান প্রধান বীমা নিয়ন্ত্রক পদে নিযুক্ত হয়েছেন। সংস্থাপন মন্ত্রণালয় সোমবার তাদের নিয়োগের আদেশ জারি করেছে। তিন কর্মকর্তাই সংস্থাপন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৮৩৯ ঘ.