২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে অস্ত্রসহ একজন গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশা উপজেলার সেনগ্রাম থেকে রোববার রাতে দেশি একটি শাটারগান, দুই রাউন্ড বন্দুকের গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2009, 11:09 AM

Updated : 26 Aug 2022, 11:52 AM

রাজবাড়ী, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজবাড়ীর পাংশা উপজেলার সেনগ্রাম থেকে রোববার রাতে দেশি একটি শাটারগান, দুই রাউন্ড বন্দুকের গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন- সামছুল প্রমাণিক ওরফে মেনু (৩০)। পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সামছুলকে রোববার রাত দেড়টার দিকে তার সেনগ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি তার শয়নকক্ষের সিলিংয়ের ওপর লুকিয়ে রাখা ওই অস্ত্র ও গুলি বের করে দেন। ওসি জানান, সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সামছুল সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নৌপথে ডাকাতি করতেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২২ ঘ.