২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে অপহৃত দুই শ্রমিকের মুক্তি

পার্বত্য জেলা বান্দরবানের রোয়াংছড়ির ঘেরাও মধ্যমপাড়া থেকে অপহৃত দুই নির্মাণ শ্রমিক শনিবার রাতে ছাড়া পেয়েছেন। মোহাম্মদ রবিউল ও মোহাম্মদ ইউসুফ নামে ওই দুই শ্রমিককে শুক্রবার বিকালে অপহরণ কর হয়। তাদের মুক্তিপণ দিয়ে নাকি এমনিতেই ছাড়ানো হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2009, 05:21 AM

Updated : 26 Aug 2022, 11:52 AM

বান্দরবান, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য জেলা বান্দরবানের রোয়াংছড়ির ঘেরাও মধ্যমপাড়া থেকে অপহৃত দুই নির্মাণ শ্রমিক শনিবার রাতে ছাড়া পেয়েছেন বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। মোহাম্মদ রবিউল (২২) ও মোহাম্মদ ইউসুফ (২৫) নামে ওই দুই শ্রমিককে শুক্রবার বিকালে অপহরণ কর হয়। তাদের মুক্তিপণ দিয়ে নাকি এমনিতেই ছাড়ানো হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। বান্দরবানে গত সপ্তাহে এক ঠিকাদারকে অপহরণ করা হয়। মুক্তিপণ দিয়ে তাকে ছাড়ানো হয় বলে স্থানীয়রা জানান। বান্দরবান পুলিশ সুপার কার্যালয়ের কর্মকর্তা ডিআইও-১ (ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স অফিসার) মোহাম্মদ রোকন অপহৃত দুই শ্রমিকের ফিরে আসার কথা জানিয়ে সাংবাদিকদের বলেন, "শনিবার রাত ৯টার দিকে তারা ছাড়া পেয়েছেন।" তিনি বলেন, "অপহৃতরা পুলিশকে জানিয়েছে, অপহরণের পর তাদের পায়ে হাঁটিয়ে প্রায় ২০-২২ কিলোমিটার দূরে গহীন জঙ্গলের দিকে নিয়ে যায়। তবে তারা এলাকার নাম বলতে পারেনি।" রোকন জানান, অপহরণকারীদের কাছ থেকে ছাড়া পেয়ে দুই শ্রমিক তাদের এক সহকর্মীকে মোবাইলে ফোন করে। এরপর সহকর্মীরা গিয়ে তাদের থানায় নিয়ে ঘটনা জানায়। রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন রোববার সাংবাদিকদের জানান, অপহৃত দুই শ্রমিক শনিবার রাতে থানায় এসে তাদের ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন। বিষয়টি নিয়ে শ্রমিকদের ঠিকাদার মাহাবুবুর রহমান ও অমল দাশের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়েও কথা বলা যায়নি। তবে একাধিক শ্রমিক জানায়, এক লাখ টাকা মুক্তিপণ দিয়ে দুই শ্রমিক ছাড়া পেয়েছেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন প্রকল্পের আওতায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে ঘেরাও-রোয়াংছড়ি সড়কের প্রায় ৫ কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ চলছে। রবিউল ও ইউসুফ ওই নির্মাণ কাজের শ্রমিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৩০ ঘ.