শেরপুর, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর জেলা বিএনপি'র দু'টি গ্র"প মুখোমুখি অবস্থান নেওয়ায় শনিবার বিকেল থেকে জেলা শহরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ দু'টি গ্র"প শনিবার বিকেলে ৫টায় জেলা বিএনপি কার্যালয়ে পাল্টপাল্টি বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় জেলা প্রশাসন বিকেল ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপি কার্যালয়সহ শহরে ১৪৪ ধারা জারি করেছে।
জেলা বিএনপি অফিসের সামনে এবং শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ফলে বিএনপির দুই গ্র"পের কোনোটিই কসর্মসূচি পালন করতে পারেনি।
ম্যাজিস্ট্রেট নাসিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সম্ভাব্য সংঘাত সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ ব্যাপারে বিকেলে শহরে মাইকিং করা হয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বগুড়া প্রতিনিধি জানান, বগুড়ার শিবগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবি নিয়ে দু'পক্ষের মধ্যে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে উপজেলার সদরে শনিবার সকাল থেকে ১৪ ঘণ্টা ১৪৪ ধারা জারি থাকে।
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শিবগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নূর আফেরোজ জ্যোতির অপসারণের দাবিতে একটি পক্ষ গত ১৫ জুলাই কলেজে তালা ঝুলিয়ে দিলে ক্লাসসহ কলেজের কার্যক্রম বন্ধ হয়ে যায়।
এ সংকট নিরসনে শনিবার কলেজের ব্যবস্থপনা কমিটির সভাপতি ও স্থানীয় বিএনপি দলীয় সাংসদ হাফিজুর রহমান সকাল ১০টায় কলেজ চত্বরে সুধী সমাবেশ আহবান করলে প্রতিপক্ষ গ্র"পও একই সময়ে একই স্থানে সমাবেশ আহবান করে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, সম্ভাব্য সংঘাত এড়ানোর জন্য প্রশাসন উপজেলা সদরে সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০৬ ঘ.
bdnews24