২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনের শাসন প্রতিষ্ঠায় এক হয়ে কাজ করুন: আইনজীবীদের খালেদা

দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের 'অতীতের মতো' ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2009, 04:21 PM

Updated : 26 Aug 2022, 11:52 AM

ঢাকা, আগস্ট ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের 'অতীতের মতো' ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। শনিবার রাতে দলের গুলশানের কার্যালয়ে রাজশাহী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে এলে খালেদা তাদের উদ্দেশ্যে এ আহবান জানান। রাজশাহী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম ও জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট এ কে এম মিজানুর রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের এক প্রতিনিধিদল খালেদা জিয়ার সঙ্গে দেখা করে। বিএনপি চেয়ারপার্সন বিরোধী দলের নেতা-কর্মীদের নামে বিভিন্ন 'মিথ্যা ও রাজনৈতিক হয়রানিমূলক' মামলা দায়ের ও তত্ত্বাবধায়ক সরকারের আমলের মামলাগুলোর বিষয়ে আওয়ামী লীগ সরকারের কথিত 'একমুখী নীতির' কঠোর সমালোচনা করেন। এ ব্যাপারে আইনজীবীদের জনগণের পাশে দাঁড়ানোরও আহবান জানান তিনি। সাক্ষাতের সময়ে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, সাবেক মেয়র মিজানুর রহমান মিনু , দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, সাংসদ সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া ও চেয়ারপার্সনের প্রেস সচিব মারুফ কামাল খান উপস্থিত ছিলেন। এছাড়া সৌদি আরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিতের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দলও খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২২২৯ঘ.