টাঙ্গাইল, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পঞ্চাশী গ্রামে শুক্রবার রাতে স্কুলছাত্রী তাসলিমা আক্তার মলিকে এসিডে ঝলসে দিয়েছে ওই গ্রামের চার দুর্বৃত্ত।
শনিবার সকালে মলিকে জামালপুর সদর হাসপাতালে এবং পরে ঢাকা এসিড সারভাইবেল ফাউন্ডেশনে পাঠানো হয়।
মলির ভাই রাজশাহী সম্মিলিত সামরিক হাসপাতালের মেডিক্যাল এসিস্ট্যান্ট ওয়াসিম জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঘর থেকে বাইওে বের হলে দুর্বৃত্তরা মলির ওপর এসিড নিক্ষেপ করে। মলি এলাকার বাজিতপুর আমির হোসেন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।
তিনি অভিযোগ করেন, একই গ্রামের খলিলুর রহমানের ছেলে ইসমাইল হোসেন (২৬), মনসুর আলীর ছেলে শিমুল হোসেন (১৭), মজিবর রহমানের ছেলে মনিরুজ্জামান (২০) ও আনোয়ার হোসেনের ছেলে রাশেদ হোসেন লিটু (১৫) স্কুলে যাওয়ার পথে মলিকে উত্যক্ত করতো। তারাই এ ঘটনা ঘটিয়েছে।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৮ ঘ.
bdnews24