২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে গেছে

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ডামুড্যা বন্দরের মধ্য বাজারে শুক্রবার রাতে আগুন লেগে চারটি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2009, 11:40 AM

Updated : 26 Aug 2022, 11:52 AM

শরীয়তপুর, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ডামুড্যা বন্দরের মধ্য বাজারে শুক্রবার রাতে আগুন লেগে চারটি দোকান পুড়ে গেছে। শরীয়তপুর সদর থেকে ফায়ার সার্ভিস পৌঁছার আগেই প্রায় দুইঘন্টা চেষ্টা চালিয়ে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুন ছড়িয়ে পড়লে খাদিজা স্টোর, জাহের ফার্নিচার ও আল-আমিন স্টোরসহ চারটি দোকান পুড়ে যায়। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। শরীয়তপুর-৩ আসনের সাংসদ আবদুর রাজ্জাক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন, ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭৫৪ ঘ.