২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেয়ানকে দেখতে হাসপাতালে খালেদা জিয়া

বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া তার বড় ছেলে তারেক রহমানের শ্বাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুকে দেখতে বৃহস্পতিবার রাতে ঢাকার স্কয়ার হাসপাতালে যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2009, 04:42 PM

Updated : 26 Aug 2022, 11:51 AM

ঢাকা, আগস্ট ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া তার বড় ছেলে তারেক রহমানের শ্বাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুকে দেখতে বৃহস্পতিবার রাতে ঢাকার স্কয়ার হাসপাতালে যান। বুধবার গভীর রাতে অসুস্থ হয়ে পড়লে ইকবাল মান্দ বানুকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি প্রয়াত নৌ বাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের স্ত্রী ও তারেক রহমানের শ্বাশুড়ি। খালেদা জিয়া বেয়ানের শয্যার পাশে কিছু সময় কাটান এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন। খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' ম্যাডাম অসুস্থ সৈয়দা ইকবাল মান্দ বানুকে দেখতে যান। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বুধবার রাতে এই হাসপাতালে ভর্তি করা হয়। এখন তার শরীরের বিভিন্ন পরীক্ষা চলছে।'' খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ছেলে আরাফাত রহমানের স্ত্রী শর্মিলী রহমান সিঁথি, ইকবাল মান্দ বানুর বড় মেয়ে ও তার স্বামী উপস্থিত ছিলেন। ইকবাল মান্দ বানুর ছোট মেয়ে ডা. জোবাঈদা রহমান তারেকের স্ত্রী। বৃহস্পতিবার ইকবাল মান্দ বানুর স্বামী সাবেক নৌবাহিনী প্রধান এম এ খানের ২৫তম মৃত্যুবার্ষিকী ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২২৫৪ঘ.