ব্রাহ্মণবাড়িয়া, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম) - পারিবারিক কলহের জেরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইয়ুমপুর ইউনিয়নের জাজিয়ারা গ্রামে বৃহস্পতিবার দুপুরে আমেনা বেগম (৪০) নামে একজনকে পুড়িয়ে হত্যা করেছে তার স্বামী।
এ ঘটনায় কসবা থানায় মামলা হয়েছে। পুলিশ আমেনার স্বামী হারুন মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা করছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, হারুন মিয়া তার স্ত্রী আমেনার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। গুরুতর অগ্নিদগ্ধ আমেনাকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসার জন্য কুমিল্লা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি জানান, আমেনা ও হারুন দম্পতির এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৫ ঘ.
bdnews24