২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ভেজাল বিরোধী অভিযানে ৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

সদর উপজেলার টুকেরবাজার ও গোলাউড়া বাজার এলাকায় বিএসটিআই ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2009, 07:34 PM

Updated : 26 Aug 2022, 11:51 AM

সিলেট, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার টুকেরবাজার ও গোলাউড়া বাজার এলাকায় বিএসটিআই ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে। বুধবার বিএসটিআই এর সহকারী পরিচালক রেজাউল করিমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। পরে সিলেটের মুখ্য বিচারিক হাকিম টিএম মুসার আদালতে মামলাগুলো করা হয়। অভিযানে টুকেরবাজারের রেডি ফুড প্রোডাক্টস, সামাদ ডিলাক্স ফুড ও নিউ আল আমিন বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, প্যাকেটে দাম ও ওজন উল্লেখ না করায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা করা হয়। এছাড়া গোলাউড়া বাজারের আজাদ ভেরাইটিজ স্টোর, কালাম স্টোর, উজ্জ্বল ট্রেডার্স ও হোসেইন ব্রাদার্সে বিএসটিআইয়ের ভেরিফিকেশন সার্টিফিকেট সংরক্ষণ না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ পণ্য সামগ্রীও জব্দ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/ডিডি/০১৪০ ঘ.