২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার জেলা জজ বদলি

সরকার জেলা জজ ও একই পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করেছে। বুধবার আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2009, 11:55 AM

Updated : 26 Aug 2022, 11:51 AM

ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার জেলা জজ ও একই পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করেছে। বুধবার আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বদলি করা জজদের মধ্যে বিগত তত্ত্বাবধায় সরকারের সময় সংসদ ভবনে স্থাপিত বিশেষ আদালত- ১ এর বিচাকর ফিরোজ আলমও রয়েছেন। তাকে পটুয়াখালীর জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হয়েছে। ওই সময় ফিরোজ আলমের আদালতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সংক্রান্ত দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল। এছাড়া খুলনার জেলা ও দায়রা জজ মোঃ সফিউদ্দিনকে ঢাকার প্রশাসনিক ট্রাইব্যুনাল নং-১ এর সদস্য, পটুয়াখালীর জেলা ও দায়রা জজ আশীষ রঞ্জন দাসকে খুলনার জেলা ও দায়রা জজ এবং নওগাঁর জেলা ও দায়রা জজ মোঃ হাবিবুর রহমানকে ঠাকুরগাঁওয়ের জেলা ও দায়রা জজ পদে বদলি করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'সরকার জনস্বার্থে বাংলাদেশ সুপ্রীম কোর্টের পরামর্শক্রমে চার জেলা জজ ও সমপর্যায়ের কর্মকর্তাদের বদলি করেছে।' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/১৮০৭ঘ.