২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ডাকাতের ছুরিতে যুবক নিহত

নাটোরের সিংড়া উপজেলার ভুঁইয়ামাসিন্দা গ্রামে মঙ্গলবার রাতে ডাকাতদের ছুরিকাঘাতে এক যুবক মারা গেছেন। এক ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। নিহত ব্যক্তির নাম উজ্জ্বল প্রামাণিক। সুকাশ ইউনিয়নের ভুঁইয়ামাসিন্দা গ্রামে তার বাড়িতেই হানা দেয় সশস্ত্র ডাকাত দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2009, 05:55 AM

Updated : 26 Aug 2022, 11:51 AM

নাটোর, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের সিংড়া উপজেলার ভুঁইয়ামাসিন্দা গ্রামে মঙ্গলবার রাতে ডাকাতদের ছুরিকাঘাতে এক যুবক মারা গেছেন। এক ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। নিহত ব্যক্তির নাম উজ্জ্বল প্রামাণিক। সুকাশ ইউনিয়নের ভুঁইয়ামাসিন্দা গ্রামে তার বাড়িতেই হানা দেয় সশস্ত্র ডাকাত দল। স্থানীয়রা জানায়, ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে ছুরিকাঘাতে আহত হন উজ্জ্বল। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক সাংবাদিকদের জানান, ডাকাতির খবর পেয়ে গ্রামের লোকজন একজোট হয়ে ডাকাতদের ধাওয়া করে। এক পর্যায়ে সাইফুল ইসলাম নামে এক ডাকাতকে আটক করে তারা। বাকিরা পালিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশের দেরিতে পৌঁছানোর কারণ ব্যাখ্যা করে ওসি বলেন, "ঘটনাস্থল চলনবিলের দুর্গম এলাকায় হওয়ায় সময়মতো সেখানে পৌঁছানো যায়নি।" সকালে ওই গ্রামে গিয়ে সাইফুলকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ কর্মকর্তা সিদ্দিক জানান, নিহতের ময়না তদন্ত চলছে। এ বিষয়ে মামলা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২০০ ঘ.