২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে চার 'আলবদর'র বিরুদ্ধে মামলা

মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে জামালপুরে চার 'আলবদর'র বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার জামালপুরের বিচারিক হাকিম রাশেদুজ্জামান তালুকদারের আদালতে মামলাটি দায়ের করেন বকশিগঞ্জ উপজেলার বাট্রাজোড় গ্রামের ফজলুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2009, 06:48 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

জামালপুর, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে জামালপুরে চার 'আলবদর'র বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার জামালপুরের বিচারিক হাকিম রাশেদুজ্জামান তালুকদারের আদালতে মামলাটি দায়ের করেন বকশিগঞ্জ উপজেলার বাট্রাজোড় গ্রামের ফজলুর রহমান। বিচারক অভিযোগটি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বকশিগঞ্জ থানাকে নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন- বাট্রাজোড় গ্রামের মেরাজুল হকের ছেলে মাহমুদুল হক, কালু শেখের ছেলে আলাল মিয়া, ডা. আবদুস সামাদের ছেলে শামসুল আলম এবং সিরাজুল ইসলামের ছেলে তোতা মিয়া। মামলায় তাদের 'আলবদর' বাহিনীর সদস্য বলে উল্লেখ করা হয়। মামলার বিবরণে বলা হয়, আসমিরা পাক হানাদার বাহিনীর দোসর আলবদরের সক্রিয় সদস্য ছিলেন। তারা ১৯৭১ সালের ১২ নভেম্বর সকালে বাদীর বাবা সৈয়দুজ্জামান সরকারকে বাড়ি থেকে ধরে নিয়ে হত্যার পর তার লাশ গুম করে। জামালপুর জেলা জজ আদালতের সারকারি আইনজীবী (পিপি) মাহফুজুর রহমান জানান, সংশ্লিষ্ট আদালতের বিচারক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে বকশিগঞ্জ থানাকে নির্দেশ দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৫০ ঘ.