২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে চিকিৎসক হত্যার প্রতিবাদে বিএমএ'র কর্মবিরতি কর্মসূচি

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) যশোর জেলা শাখার কোষাধ্যক্ষ ডা. শফিকুল ইসলাম হত্যার প্রতিবাদে মঙ্গলবার ২৪ ঘণ্টার কর্মবিরতি কর্মসূচি শুরু করেছে বিএমএ জেলা শাখা। বুধবার সকাল ৬টায় কর্মসূচি শেষ হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2009, 03:40 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

যশোর, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) যশোর জেলা শাখার কোষাধ্যক্ষ ডা. শফিকুল ইসলাম হত্যার প্রতিবাদে মঙ্গলবার ২৪ ঘণ্টার কর্মবিরতি কর্মসূচি শুরু করেছে বিএমএ জেলা শাখা। বুধবার সকাল ৬টায় কর্মসূচি শেষ হবে। বুধবার সকাল ১১ টা থেকে ১০ মিনিটের মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যশোর শাখা বিএমএ'র সাধারণ সম্পাদক ডা. এ কে এম কামরুল ইসলাম। তিনি বলেন, "এর মধ্যে শফিকুলের খুনিরা গ্রেপ্তার না হলে পরবর্তী সময় আরও কর্মসূচি দেওয়া হবে।" কর্মবিরতি কর্মসূচি চলাকালে সকাল থেকে শহরের সরকারি ও বেসরকারি সব হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা সেবা দেওয়া থেকে বিরত থাকেন চিকিৎসকরা। তবে জরুরি বিভাগে রোগীর চিকিৎসা দেওয়া হয়। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহত স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় য্গ্মু সাধারণ সম্পাদক ও বিএমএ'র যশোর শাখার কোষাধ্যক্ষ ডা. শফিকুল ইসলাম সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা যান। যশোর শহরে নিজেদের জেস ক্লিনিকে কর্মরত অবস্থায় গত ২৯ জুলাই রাত সাড়ে ৯টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃৃত্তরা ধারালো বটি দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে শফিকুল ইসলামকে মারাত