২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মা-শিশুর স্বাস্থ্য সেবার প্রসারে সিলেট অঞ্চলে 'মামণি' প্রকল্প

নবজাতক ও মাতৃ স্বাস্থ্যসেবার প্রসার ঘটাতে সিলেট অঞ্চলে 'মামণি' নামের একটি প্রকল্প চালুর ঘোষণা দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2009, 09:20 AM

Updated : 26 Aug 2022, 11:51 AM

ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবজাতক ও মাতৃ স্বাস্থ্যসেবার প্রসার ঘটাতে সিলেট অঞ্চলে 'মামণি' নামের একটি প্রকল্প চালুর ঘোষণা দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি। ঢাকায় দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রদূত মঙ্গলবার সিলেটে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউএসএআইডি'র মাধ্যমে ১ কোটি ৩৫ লাখ ডলারের 'মামনি' নামের এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে ১৫টি উপজেলার ৩৫ লাখ মানুষকে সেবা দেওয়া হবে। প্রকল্পের লক্ষ্য মাঠকর্মীদের মাধ্যমে উন্নততর উপায়ে সিলেটে মা ও শিশুর উচ্চ মৃত্যুহারের সমস্যা, নিরাপদ গর্ভধারণ ও সন্তান প্রসবের জন্য শিক্ষার প্রসার এবং উন্নত পরিবার পরিকল্পনা ও গর্ভধারণে বিরতি প্রভৃতি বিষয়ে গুরুত্বারোপ করা। বাংলাদেশে সা