২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলের হাতে বৃদ্ধা খুন

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা মহল্লায় মঙ্গলবার ভোরে ছেলের হাতে খুন হয়েছেন এক বৃদ্ধা। নিহতের নাম রহিমা বেগম ওরফে গাজলী। তিনি নয়াগোলা মহল্লার মৃত তমিজ উদ্দীনের স্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2009, 07:36 AM

Updated : 26 Aug 2022, 11:51 AM

চাঁপাইনবাবগঞ্জ, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা মহল্লায় মঙ্গলবার ভোরে ছেলের হাতে খুন হয়েছেন এক বৃদ্ধা। নিহতের নাম রহিমা বেগম ওরফে গাজলী। তিনি নয়াগোলা মহল্লার মৃত তমিজ উদ্দীনের স্ত্রী। ঘাতক ছেলে জাইজ্দুীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পারিবারিক দ্বন্দ্বের জের ধরে জাইজুদ্দীন তার মা রহিমাকে ভোর ৫টার দিকে বাড়িতে হাসুয়া দিয়ে জবাই করে হত্যা করে।" পুলিশ সুপার (এসপি) নজরুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় মামলাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৩৪৫ ঘ.