২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের মেয়াদ কমানোর পক্ষপাতি আশরাফ

জাতীয় সংসদের মেয়াদ পাঁচ বছর অনেক দীর্ঘ সময় বলে মনে করছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সংসদের মতো স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদের মেয়াদ কমানোরও পক্ষপাতি তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2009, 11:27 AM

Updated : 26 Aug 2022, 11:51 AM

ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের মেয়াদ পাঁচ বছর অনেক দীর্ঘ সময় বলে মনে করছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সংসদের মতো স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদের মেয়াদ কমানোরও পক্ষপাতি তিনি। মঙ্গলবার রাজধানীর হোটেল রেডিসানে সাংবাদিকদের কাছে আশরাফুলের দেওয়া বক্তব্য উদ্ধৃত করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি বলেছে, "সংসদীয় সরকারের মেয়াদ পাঁচ বছর অনেক লম্বা সময়। এ বিষয়ে নজর দেওয়া উচিত।" গ্রাম আদালত বিষয়ক এক কর্মশালায় আশরাফ এ কথা বলেন। তিনি স্থানীয় সরকারের মেয়াদ তিন বছর করার পক্ষেও মত দেন। গ্রাম আদালতে কী ধরনের মামলা আমলে নেওয়া হবে, সালিশ নিষ্পত্তি কিভাবে হতে পারে, কারা হতে পারেন বিচারক এসব নিয়ে কর্মশালাটির আয়োজন করা হয়। ইউরোপীয় ইউনিয়ন এবং ইউএনডিপির অর্থায়নে প্রথমবারের মতো দেশে কাজ শুরু করতে যাচ্ছে গ্রাম আদালত। পাঁচ বছর মেয়াদি এক প্রকল্পের আওতায় ৫০০টি ইউনিয়নে গ্রাম আদালত প্রাথমিকভাবে কাজ শুরু করবে। আশরাফ বলেন, এ আদালতের ফলে বিচারিক আদালতে মামলার জট কমবে। উপজেলা পরিষদকে আরও শক্তিশালী করা হবে বলেও জানান আশরাফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/এমআই/১৭৩৬ ঘ.