২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় ট্রেনের বগি লাইনচ্যুত, ১২ ঘণ্টা চলাচল বন্ধ

নেত্রকোনার জারিয়া-ময়মনসিংহ রেলপথে একটি যাত্রবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে সোমবার সকাল থেকে ১২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। রাত ৯টায় আবার চলাচল স্বাভাবিক হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2009, 04:25 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

নেত্রকোনা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার জারিয়া-ময়মনসিংহ রেলপথে একটি যাত্রবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে সোমবার সকাল থেকে ১২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। রাত ৯টায় আবার চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনায় ট্রেনের অন্তত ১০ জন যাত্রী আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। জারিয়া স্টেশন মাস্টার আব্দুর রহিম জানান, নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া স্টেশন থেকে সকাল ৯টায় একটি যাত্রীবাহী ট্রেন ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর জারিয়া আনসার ক্যাম্পের কাছে তিনটি বগি লাইনচ্যুত হয়। এ সময় আতংকিত হয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ১০ জন যাত্রী আহত হয়। তিনি বলেন, ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শেষ করার পর রাত ৯টার দিকে চলাচল স্বাভাবিক হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৫ ঘ.