২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আব্বাসের এক মামলা অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্ট রায় স্থগিত

বিএনপি নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে অবৈধ বৈদেশিক মুদ্রা রাখার মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন রায় স্থগিতের সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2009, 11:20 AM

Updated : 26 Aug 2022, 11:50 AM

ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে অবৈধ বৈদেশিক মুদ্রা রাখার মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন রায় স্থগিতের সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। তিন সপ্তাহের জন্য রায় স্থগিত করে এ সময়ের মধ্যে সরকারকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার আবেদন (লিভ টু আপিল) করতে বলা হয়েছে। আদেশের পর সরকারের অতিরিক্ত অ্যার্টনি জেনারেল একে এম জহিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আপিল বিভাগের এ আদেশের ফলে মির্জা আব্বাসের বিরুদ্ধে দায়ের করা এ মামলায় বিচারিক আদালতে বিচার কার্য চলতে কোনো বাধা নেই।" গত ২২ জুলাই হাইকোর্ট মির্জা আব্বাসের বিরুদ্ধে করা এ মামলাটির কার্যক্রম বাতিল করে দিয়েছিল। ২০০৭ সালের ২৪ ফেব্র"য়ারি পুলিশের উপরিদর্শক মো. রফিকুল ইসলাম মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক পূর্তমন্ত্রী আব্বাসের বিরুদ্ধে ৬ লাখ ৮১ হাজার ৩৪৬ টাকা সমমূল্যের মার্কিন ডলার, থাই বাথ, সিঙ্গাপুরী ডলার ও মালয়েশিয়ান রিঙ্গিত অবৈধভাবে রাখার অভিযোগ করা হয়। হাইকোর্টের রায় স্থগিতের আবেদনের ওপর শুনানিতে অতিরিক্ত অ্যার্টনি জেনারেল একেএম জহিরুল হক বলেন, "এ মামলায় আব্বাসের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও আলামত রয়েছে।" আব্বাসের পক্ষে অ্যাডভোকেট আহসানুল করিম বলেন, "মির্জা আব্বাসের বিরুদ্ধে দায়ের করা মামলার কার্যক্রম হাইকোর্টে বরাবরাই স্থগিত ছিল। হাইকোর্টের রায় স্থগিত করা হলে মামলার কার্যক্রম চলবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এসকে/১৭৩৩ঘ.