২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখ বিষয়টি প্রয়োজনে আর্ন্তজাতিক পর্যায়ে তোলা হবে: খালেদা

টিপাইমুখ বাঁধ প্রকল্প বন্ধের জন্য দেশে জনমত গড়ে তোলার আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। তিনি বলেছেন,''এ প্রকল্প বন্ধে বিষয়টি প্রয়োজনে আর্ন্তজাতিক অঙ্গনে নিয়ে যাওয়া হবে। এ বাঁধের বিরুদ্ধে কঠিন কর্মসূচির জন্য দেশের মানুষকে প্রস্তুত করতে হবে।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2009, 05:00 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

ঢাকা, আগস্ট ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখ বাঁধ প্রকল্প বন্ধের জন্য দেশে জনমত গড়ে তোলার আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। তিনি বলেছেন,''এ প্রকল্প বন্ধে বিষয়টি প্রয়োজনে আর্ন্তজাতিক অঙ্গনে নিয়ে যাওয়া হবে। এ বাঁধের বিরুদ্ধে কঠিন কর্মসূচির জন্য দেশের মানুষকে প্রস্তুত করতে হবে।'' রোববার রাতে টিপাইমুখ বাঁধ প্রতিরোধ কমিটি ও সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদের নেতারা গুলশানের কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এলে তাদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। বর্তমান সরকারের দেশের স্বার্থ রক্ষা না করে 'বিদেশী পরিকল্পনা বাস্তবায়নে' কাজ করার অভিযোগ এসময় পুনর্ব্যক্ত করেন তিনি। টিপাইমুখ বাঁধ প্রতিরোধ কমিটি ও সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদ যৌথভাবে 'লং মার্চ' কর্মসূচি ঘোষণা করেছে। ৮-১০ আগস্টের এ 'লং মার্চ' টিপাইমুখ বাঁধের উদ্দেশ্যে ঢাকা থেকে সড়ক পথে যাত্রা শুরু করবে। এ বিষয়টিও বিরোধী দলীয় নেতাকে অবহিত করেন ওই দুই সংগঠনের নেতৃবৃন্দ। টিপাইমুখ বাঁধ বাংলাদেশসহ ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের মানুষের জন্য 'বিপদজনক পরিস্থিতি' সৃষ্টি করবে বলে মন্তব্য করেন খালেদা জিয়া। টিপাইমুখ বাঁধ এলাকায় সংসদীয় প্রতিনিধিদল পাঠানোর সমালোচনা করে তিনি বলেন,'' এটা আগেই বোঝা উচিত ছিল। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর বৈঠকে তিনি আশ্বস্ত করেছিলেন, বাংলাদেশের ক্ষতি হয়, এমন কিছু ভারত করবে না। কিন্তু বাস্তবে দেখা গেলো তারপরও তারা একের পর এক ওই বাঁধ নির্মাণে কাজ করে যাচ্ছে। তা হলে ভারতের প্রধানমন্ত্রীর আশ্বাসের বাস্তবায়ন কোথায়? এরপর এভাবে সংসদীয় দল পাঠানো উচিত হয়নি সরকারের।" এছাড়া নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্র"তি বাস্তবায়নের জন্যও সরকারের প্রতি আহবান জানান খালেদা জিয়া। ক্ষমতায় থাকার সময় দেশের স্বার্থ রক্ষায় বিএনপি কোনো আপোষ করেনি দাবি করে বিএনপি প্রধান বলেন, আগামীতেও তার দল আপোস করবে না এবং সবসময় জনগণের পাশে থাকবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন, সহ-সভাপতি হাফিজ উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী, সাবেক সাংসদ ইলিয়াস আলী, সাংসদ শাম্মী আখতার, সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা, মোজাম্মেল হক পলাশ, জাকারিয়া খান চৌধুরী প্রমূখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২৩০৯ঘ.