২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় আগ্নেয়াস্ত্রসহ দুজন গ্রেপ্তার

মাগুরা শহরের ঢাকা বাসস্ট্যান্ড থেকে রোববার দুপুরে দুটি পিস্তলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা থেকে পিস্তল দুটি ঢাকা নিয়ে যাচ্ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2009, 10:56 AM

Updated : 26 Aug 2022, 11:50 AM

মাগুরা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাগুরা শহরের ঢাকা বাসস্ট্যান্ড থেকে রোববার দুপুরে দুটি পিস্তলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা থেকে পিস্তল দুটি ঢাকা নিয়ে যাচ্ছিল। গ্রেপ্তারকৃতরা হলেন- মুকুল হোসেন ও রুবেল হোসেন। মুকুলের বাড়ি বালিয়াডাঙ্গা গ্রামে। আর রুবেলের বাড়ি রাজধানীর লালবাগ এলাকায়। মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সরোয়ার হোসেন জানান, মুকুল ও রুবেল ঢাকা যাওয়ার জন্য বাসে ওঠতে যাচ্ছিলেন। তাদের গতিবিধি দেখে পুলিশের সন্দেহ হয়। পরে দেহ তল্লাশি করে মুকুলের দু'পায়ের সঙ্গে বিশেষভাবে আটকানো অবস্থায় আগ্নেয়াস্ত্র দুটি উদ্ধার করা হয়। তিনি জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা বলেছেন ঝিনাইদহের কালিগঞ্জের সোহান নামের এক অস্ত্র বিক্রেতা তাদেরকে পিস্তল দুটি রাজধানীর গাবতলীতে এক ব্যক্তির পৌঁছে দিতে বলেন। এর জন্য তারা এক হাজার টাকা পেতেন। এসআই সরোয়ার জানান, এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০৯ ঘ.