২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে জঙ্গি সন্দেহে ছয়জন গ্রেপ্তার

ফরিদপুর শহরের দক্ষিণ কমলাপুরের চাঁদমারি এলাকার একটি বাসা থেকে জঙ্গি সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে দুজন এবং শনিবার সকালে চারজনকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2009, 11:18 AM

Updated : 26 Aug 2022, 11:50 AM

ফরিদপুর, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুর শহরের দক্ষিণ কমলাপুরের চাঁদমারি এলাকার একটি বাসা থেকে জঙ্গি সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে দুজন এবং শনিবার সকালে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ভবভদ্রী গ্রামের মাহাবুবুর রহমানের ছেলে শামসুদ্দিন (২৮), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুকুরিয়া গ্রামের সেকেন্দার মোল্লার ছেলে রেজাউল করিম (২৫) ও মিখাইল মোল্লার ছেলে ইয়াদ আলী (২৮), একই উপজেলার নাজিরপুর গ্রামের মজিবর রহমানের ছেলে মুরাদ হোসেন (২৪), মাঝিকান্দা গ্রামের রমজান আলীর ছেলে ওসমান (২০) ও ব্রাহ্মণকান্দা গ্রামের আব্দুল গফুর চোকদারের ছেলে সোহেল (১৮)। ফরিদপুরের পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) মীজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাঁদমারি এলাকার জালাল মিয়ার বাড়ি থেকে জঙ্গি সন্দেহে 'কালেমার জামাত' নামের একটি সংগঠনের দুই সদস্য শামসুদ্দিন ও রেজাউল করিমকে শুক্রবার রাত ১০টার দিকে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী শনিবার সকালে গ্রেপ্তার করা হয় আরও চারজনকে। তিনি জানান, গ্রেপ্তার করা ছয়জন ওই বাড়িতে ব্যবসায়ী পরিচয়ে ভাড়া থেকে সংগঠনের কাজ করত। তারা সংগঠনের নাম ও ধরণ পাল্টিয়ে নাশকতামূলক কাজ করতে সংগঠিত হয়েছিল বলে এসপি দাবি করেন। এসপি মীজানুর রহমান বলেন, ''সংগঠনটি প্রধান ২০০৫ সালের ১৭ আগস্ট জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর বোমা হামলা মামলার আসামি ভোলার চরফ্যাশন কলেজের শিক্ষক আব্দুল মজিদ।'' পুলিশ হেফাজতে থাকা অবস্থায় শামসুদ্দিন সাংবাদিকদের বলেন, তারা সংগঠনের কাজের পাশাপাশি হার্ডওয়্যারসামগ্রীর ব্যবসা করেন।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭২৮ ঘ.