২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদা না পেয়ে সাভারে হাসপাতালে জাবি ছাত্রলীগ কর্মীদের হামলা

চাঁদা চেয়ে না পাওয়ায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার ছাত্রলীগ নেতা-কর্মীরা হামলা চালিয়ে ভাংচুর করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি সোহেল পারভেজের নেতৃত্বে এ হামলা চালানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2009, 07:25 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

সাভার, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদা চেয়ে না পাওয়ায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার ছাত্রলীগ নেতা-কর্মীরা হামলা চালিয়ে ভাংচুর করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি সোহেল পারভেজের নেতৃত্বে এ হামলা চালানো হয়। সাভার থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোহেল পারভেজের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল দুপুর দুইটার দিকে হাসপাতালের পরিচালক (প্রশাসন) সাইফুল ইসলামের কক্ষে ঢুকে বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। হামলাকারীরা সাইফুল ইসলাম ও হাসপাতালের অপর পরিচালক মনির হোসেনকে লাঞ্ছিত করে। পরিচালক মনির হোসেন বলেন, হাসপাতালের মালামাল সরবরাহের ঠিকাদারী কাজ না পেয়ে দীর্ঘদিন থেকে চাঁদা দাবি করে আসছিলেন সোহেল পারভেজ। কিছুদিন আগে মোবাইল ফোনে হত্যারও হুমকি দেন পরভেজ। তখন সাভার থানায় একটি জিডি করা হয়। স