সাভার, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের মন্ত্রিসভার নতুন ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী শুক্রবার বিকেলে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
সন্ধ্যা পৌনে সাতটায় নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এনামুল হক, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির, সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান জাতীয় স্মৃতিসৌধে যান।
স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ শেষে তারা এক মিনিট নীরবতা পালন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/২২০০ ঘ.
bdnews24