২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রতন সেন হত্যা মামলার পুনর্তদন্ত দাবি

রতন সেন হত্যা মামলার পুনর্তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) খুলনা জেলা শাখার নেতারা। রতন সেনের হত্যাকাণ্ডের ১৭তম বার্ষিকীতে শুক্রবার বিকেলে নগরীর শহীদ হাদিস পার্কে আয়োজিত জনসভায় তারা এ দাবি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2009, 02:27 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

খুলনা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রতন সেন হত্যা মামলার পুনর্তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) খুলনা জেলা শাখার নেতারা। রতন সেনের হত্যাকাণ্ডের ১৭তম বার্ষিকীতে শুক্রবার বিকেলে নগরীর শহীদ হাদিস পার্কে আয়োজিত জনসভায় তারা এ দাবি জানান। খুলনা জেলা সভাপতি শেখ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন- দলের জেলা কমিটির নেতা ফিরোজ আহমেদ, অচিন্ত্য বিশ্বাস, এস এ রশীদ, এইচ এম শাহাদাত, আতিয়ার রহমান, রসু আক্তার, রুহুল আমিন, শেখ আব্দুল হান্নান, চিত্ত গোলদার, নিতাই গাইন, কৃষ্ণপদ মণ্ডল, মো. নূর আলম, সুব্রত কুণ্ডু, সালেহ মো. শহিদুল্লাহ, ছাত্র ইউনিয়নের নেতা সিরাজুল ইসলাম প্রমুখ। সিপিবি নেতারা বলেন, রতন সেন হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় খুনীরা উৎসাহিত হয়ে একের পর এক রাজনৈতিক হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। সকাল আটটায় রতন সেন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) খুলনা নগর সভাপতি রুস্তম আলী হাওলাদার, জেলার কমিটির সাংগঠনিক সম্পাদক মহেন্দ্র নাথ সেন, জি এম শাজাহান, যুব ইউনিয়নের জেলার কমিটির সাধারণ সম্পাদক প্রীতিশ মণ্ডল, হৃদয় সরকার, ছাত্র ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সুদীপ মুখার্জী, মোস্তাফিজুর রহমান রাসেল প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৩ ঘ.