২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটের বিভিন্ন এলাকা থেকে ৫৭৬ ঘনফুট কাঠ উদ্ধার

বাগেরহাটের মংলা ও মোল্লাহাট উপজেলার বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ৫৭৬ ঘনফুট কাঠসহ দুটি নৌকা আটক করেছে উপকূলরক্ষী বাহিনী- কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2009, 11:02 AM

Updated : 26 Aug 2022, 11:49 AM

বাগেরহাট, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের মংলা ও মোল্লাহাট উপজেলার বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ৫৭৬ ঘনফুট কাঠসহ দুটি নৌকা আটক করেছে উপকূলরক্ষী বাহিনী- কোস্টগার্ড। তবে কাঠ পাচারকারীদের কাউকে গ্রেপ্তার করা যায়নি। মংলা কোস্টগার্ডের পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফট্যানেন্ট লোকমান হাকিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মংলা উপজেলার চিলা, মিঠাখালী, মৌখালী এবং মোল্লাহাট উপজেলা সদরের বাজার থেকে কর্তন নিষিদ্ধ সুন্দরী, পশুর, কাঁকড়া ও বাইন কাঠ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত কাঠ সুন্দরবন পূর্ব বিভাগের ঢাংমারী ফরেষ্ট ষ্টেশনে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৭১২ ঘ.