ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১১ টি হল ও একটি অনুষদে এক বছরের জন্য ছাত্রলীগের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বিভিন্ন হল ও অনুষদ ইউনিটের কার্যকরী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নাম প্রকাশ করা হয়েছে।
বিভিন্ন হল ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকরা হলেন যথাক্রমে- বঙ্গবন্ধু হলে শাহীন আহম্মেদ ও নবিরুজ্জামান বাবু, জসীমউদ্দিন হলে আব্দুর রহমান জীবন ও কাজী এনায়েত, সূর্যসেন হলে সাঈদ মজুমদার ও জিয়াউল হক তুহিন, মহসীন হলে মোহাম্মদ আলী ও মো. মহিউদ্দিন, এএফ রহমান হলে সাইদুজ্জামান ফারুক ও মেহেদী হাসান, জিয়াউর রহমান হলে রিফাত হোসেন জিকু ও সাইফুর রহমান সোহাগ, জহুরুল হক হলে রিয়াজউদ্দিন চৌধুরী সুমন ও সামছুল কবীর রাহাত, সলিমুল্লাহ হলে এজিএম সাব্বির জাহান সৈকত ও আনোয়ার হোসেন আনু, শহীদুল্লাহ হলে শাহরিয়ার আজম মুন্না ও হেদায়েত উল্লাহ, ফজলুল হক হলে মারুফ জামান কল্লোল ও আসাদুজ্জামান সুমন, অমর একুশে হলে আল্লামা ইকবাল রানা ও মহিদুল ইসলাম মুহিত এবং চারুকলা অনুষদে খন্দকার জামিল ইকবাল আজাদ ও নবেন্দু সাহা নব।
নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের আগামী ১৫ দিনের মধ্যে নিজ নিজ ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির কাছে পাঠাতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এইচএ/২৩৪০ ঘ.
bdnews24