২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড গড়েই আবার জয়ে ফিরলেন ফেলপস

২০০ মিটার ফ্রিস্টাইলে হারার ক্ষতি মাইকেল ফেলপস পুষিয়ে নিলেন ২০০ মিটার বাটারফ্লাইয়ের শিরোপা জিতে। রোমের বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে বুধবার মার্কিন এই তারকা সাঁতারু নিজের গড়া বিশ্ব রেকর্ডের আধ সেকেণ্ড কম সময় অর্থাৎ ১ মিনিট ৫১.৫১ সেকেণ্ডে সাঁতরিয়ে নতুন রেকর্ড গড়েন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2009, 05:48 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

রোম, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---২০০ মিটার ফ্রিস্টাইলে হারার ক্ষতি মাইকেল ফেলপস পুষিয়ে নিলেন ২০০ মিটার বাটারফ্লাইয়ের শিরোপা জিতে। রোমের বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে বুধবার মার্কিন এই তারকা সাঁতারু নিজের গড়া বিশ্ব রেকর্ডের আধ সেকেণ্ড কম সময় অর্থাৎ ১ মিনিট ৫১.৫১ সেকেণ্ডে সাঁতরিয়ে নতুন রেকর্ড গড়েন। ২০০ মিটার ফ্রিস্টাইলে মঙ্গলবার জার্মানির বাইডারমানের কাছে ফেলপস তার বিশ্বরেকর্ড হারিয়েছিলেন। তাই বুধবারের ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টটি ছিল তার জন্য অনেকটাই নিজেকে ফিরে পাওয়ার লড়াই। ২০০১ সালের পর আটবার এ ইভেন্টে রেকর্ড গড়া ফেলপস সাঁতার শেষে বলেন,"আমার ধারণা, এই ইভেন্টকে আপনারা আমার রুটি রুজির ইভেন্ট বলবেন।" আশ্চর্যের ব্যাপার, ফেলপস এই ইভেন্টে সাঁতরাতে পরেছিলেন লম্বা সুইমস্যুট। অথচ এবারের আসরে সবচেয়ে বেশি আলোচিত 'পারফরম্যান্সবর্ধক' সাঁতার পোশাক পরেই একের পর এক রেকর্ড গড়ে চলছেন অন্য প্রতিযোগীরা। বুধবার রোমের সুইমিং পুলে আরও নতুন সাতটি বিশ্ব রেকর্ড হয়েছে। ফলে প্রতিযোগিতার চার দিন বাকি থাকতেই ২২টি বিশ্ব রেকর্ড হয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এসকে/২৩৫৫ঘ.