২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নূরুল ইসলাম বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট নূরুল ইসলাম। সংস্থাপন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2009, 01:42 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট নূরুল ইসলাম। সংস্থাপন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে। এতে বলা হয়, নূরুল ইসলামকে ওই পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি একজন সচিবের পদমর্যাদা ও সুযোগ-সুবিধা পাবেন। এছাড়াও শিল্পকলা একাডেমীর নৃত্য প্রশিক্ষক হাসান ইমামকে এক বছরের জন্য একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) ছিলেন। সংস্থাপন মন্ত্রণালয়ের আদেশে তার অবশিষ্ট ছুটি বাতিল করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/১৯৪০ঘ.