২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বংশী নদীতে ডুবে যাওয়া আরেক মেডিকেল শিক্ষার্থীর লাশ উদ্ধার

ধামরাইয়ের বংশী নদীতে গোসল করতে নেমে ডুবে যাওয়া সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্র মেরাজ খন্দকার রাজুর লাশ বৃহস্পতিবার সকালে উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2009, 09:39 AM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধামরাইয়ের বংশী নদীতে গোসল করতে নেমে ডুবে যাওয়া সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্র মেরাজ খন্দকার রাজুর লাশ বৃহস্পতিবার সকালে উদ্ধার করা হয়েছে। একই ঘটনায় আব্দুল আল মাহমুদ রুবেল নামে অপর এক ছাত্রের লাশ বুধবার ঘটনার পরপরই উদ্ধার করা হয়। মেরাজ খন্দকার রাজু ৩৪ তম ব্যাচের এবং আব্দুল আল মাহমুদ রুবেল ৩৩ তম ব্যাচের শিক্ষার্থী ছিল। বৃহস্পতিবার ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককে জানান, দমকল বাহিনীর ডুবুরিদল নদীতে নেমে সকাল ১০টার দিকে রাজুর লাশ উদ্ধার করে। পরে রাজুর আত্মীয়স্বজন লাশ তার গ্রামের বাড়ি জয়পুরহারে নিয়ে যায়। সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৩৩ ও ৩৪ তম ব্যাচের ৩২ জন শিক্ষার্থী গত ২৫ জুলাই সাত দিনের মাঠ পর্যায়ের প্রশিক্ষণে ধামরাই যায়। ২০-২২ জন ছাত্র বুধবার দুপুর দেড়টার দিকে পাশের বংশী নদীতে ২টি নৌকা নিয়ে ভ্রমণে বের হয়। তাদের মধ্যে কয়েকজন হাজীপুর এলাকায় নদীতে গোসল করতে নামলে স্রোতের টানে ভেসে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/এমআই/১৫৪৫ ঘ.