ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মামলায় আত্মসমর্পণের পর সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার ছেলে মুশফিকুল হক জয়কে বুধবার কারাগারে পাঠানো হয়েছে।
জয় পৃথক দুটি মামলায় ১১ বছরের সাজাপ্রাপ্ত।
দুপুরে ওই দুর্নীতি মামলায় জয় ঢাকার দুই নম্বর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক অমর কুমার রায়।
পরে আয়কর ফাঁকির মামলায় ৮ বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে ৪ নম্বর বিশেষ আদালতে এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন মামলায় ৩ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ৭ নম্বর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করেন জয়। এ দু'টি মামলায় সংশ্লিষ্ট বিচারক তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এইচএ/২৩৫৮ঘ.
bdnews24