ঢাকা, জুলাই ২৯( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শকসহ (ডিআইজি) ১২ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
তাদের মধ্যে ঢাকা সিআইডির অতিরিক্ত ডিআইজি বিনয় কৃষ্ণ বালাকে বরিশাল রেঞ্জে এবং বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মকবুল হোসেন ভূইয়াকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ রদবদল করা হয়।
পুলিশ সুপার পদমর্যাদার দশ কর্মকতার মধ্যে নোয়াখালীর পুলিশ সুপার খন্দকার লুৎফুল কবিরকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার, বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার সরদার তমিজ উদ্দিন আহমেদকে ঝালকাঠির পুলিশ সুপার, পুলিশ সদর দপ্তরের মো. সারওয়ারকে সিআইডির বিশেষ পুলিশ সুপার, ঢাকা সিআইডির মীর শহীদুল ইসলামকে পুলিশ সদর দপ্তরের সহকারি মহা-পুলিশ পরিদর্শক, পঞ্চগড়ের পুলিশ সুপার হারুন উর রশীদ হাযারীকে নোয়াখালীর পুলিশ সুপার, চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার একেএম শহিদুর রহমানকে শরীয়তপুরের পুলিশ সুপার, শরীয়তপুরের পুলিশ সুপার মো. শাহরিয়ার রহমানকে পঞ্চগড়ের পুলিশ সুপার, ডিএমপির অতিরিক্ত উপ কমিশনার শেখ নাজমুল আলমকে নেত্রকোনার পুলিশ সুপার (চলতি দায়িত্ব), ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার এসএন মো. নজরুল ইসলামকে ভোলার পুলিশ সুপার (চলতি দায়িত্ব) এবং কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেনকে মেহেরপুরের পুলিশ সুপার (চলতি দায়িত্ব) পদে বদলি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এম/এইচএ/২০১৭ ঘ.
bdnews24