২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় যমুনার ভাঙনে ১০৮ মিটার নদীগর্ভে বিলীন

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার তিতপরল এলাকায় যমুনা ও বাঙ্গালী নদী একত্রীকরণরোধে নির্মিত বাঁধের ১০৮ মিটার যমুনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বুধবার সকাল থেকে বাঁধের পূর্বপাশে ভাঙন শুরু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2009, 01:32 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

বগুড়া, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার সারিয়াকান্দি উপজেলার তিতপরল এলাকায় যমুনা ও বাঙ্গালী নদী একত্রীকরণরোধে নির্মিত বাঁধের ১০৮ মিটার যমুনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বুধবার সকাল থেকে বাঁধের পূর্বপাশে ভাঙন শুরু হয়। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী মোজাম্মেল হক জানান, এ পর্যন্ত বাঁধের ১০৮ মিটার ধসে যমুনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ধস রোধে সেখানে বালুভর্তি বস্তা ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, নির্মাণের পর এই বাঁধ সংরক্ষণের জন্য আর কোনো স্থায়ী কাজ করা হয়নি। প্রতিবছর শুধু সেখানে অস্থায়ী মেরামত কাজ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৬ ঘ.