২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীর অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বৈরি আবহাওয়ার কারণে বুধবার সকাল থেকে পটুয়াখালীর অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2009, 12:33 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

পটুয়াখালী, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বৈরি আবহাওয়ার কারণে বুধবার সকাল থেকে পটুয়াখালীর অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। পটুয়াখালী নদীবন্দর কর্মকর্তা মো. শহিদুল্লা মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পটুয়াখালীর অভ্যন্তরীণ রুটে ৬৫ ফুটের নিচের সকল লঞ্চ চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪০ ঘ.