২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার তলার ছাদ থেকে পড়ে রাবি ছাত্র আহত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলা ভবনের চার তলার ছাদ থেকে পড়ে মঙ্গলবার দুপুরে ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্র আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2009, 01:45 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

রাজশাহী, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলা ভবনের চার তলার ছাদ থেকে পড়ে মঙ্গলবার দুপুরে ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্র আহত হয়েছেন। আহত মাহমুদুল ইসলাম শাওনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি রাজশাহী শহরের লক্ষ্মীপুর এলাকায়। কিভাবে শাওন ছাদ থেকে পড়ে গেল সেটা জানা যায়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া। তিনি বলেন, ''দুপুর দেড়টার দিকে চারতলার ছাদ থেকে পড়ে যাওয়ার খবর শুনে সঙ্গে সঙ্গে আমার গাড়িতে করে শাওনকে প্রথমে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।'' ব্যবস্থাপনা বিভাগের সভাপতি অধ্যাপক এ এন এম জাহাঙ্গীর কবীর বলেন, ''শাওনের কোমরের হাড় ভেঙ্গে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯৫৮ ঘ.