২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ

প্রবল বৃষ্টিতে গেন্ডারিয়া রেল স্টেশনের প্লাটফর্ম ও রেললাইন তলিয়ে যাওয়ায় মঙ্গলবার সকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2009, 01:44 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

নারায়ণগঞ্জ, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রবল বৃষ্টিতে গেন্ডারিয়া রেল স্টেশনের প্লাটফর্ম ও রেললাইন তলিয়ে যাওয়ায় মঙ্গলবার সকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পানি নেমে যাওয়ার পর ট্রেন চলাচল আবার শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের ঢাকা অফিসের বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাজমুল ইসলাম। বিকেল সাড়ে ৩টার দিকে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাতভর প্রবল বৃষ্টি হওয়ায় গেন্ডারিয়া রেল স্টেশনের প্লাটফর্ম, স্টেশন মাস্টারের রুম, গার্ড রুম এবং রেললাইন পানিতে তলিয়ে গেছে। এ কারণে ট্রেন চলাচল ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে প্রকৌশল বিভাগের পরামর্শে মঙ্গলবার সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। প্রতিদিন এই রুটে ২০টি ট্রেন চলাচল করে। ট্রেন বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৫৩ ঘ.