চট্টগ্রাম, জুলাই ২৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টানা বর্ষণে ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েছে চট্টগ্রাম নগরবাসী।
সোমবার দুপুর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত টানা মাঝারি ও ভারী বর্ষণে নগরীর নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। স্থবির হয়ে পড়েছে নগরজীবন।
পতেঙ্গা আবহাওয়া অফিসের ডিউটি ফোরকাস্টিং অফিসার (ডিএফও) মেঘনাদ তঞ্চঙ্গা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় নগরীতে প্রায় ১৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তিনি জানান, মৌসুমী বায়ুর প্রভাব এবং ৩ নম্বর স্থানীয় সর্তক সংকেত বহাল থাকায় সোমবার রাত থেকে চট্টগ্রাম ও আশেপাশের এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়। আগামী ২৪ ঘন্টায়ও ভারি ও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
এদিকে টানা বর্ষণে সকাল থেকেই অফিসমুখী মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীদের ব্যাপক দুর্ভোগের শিকার হতে হয়। সকাল থেকে নগরীর সড়কগুলো যানবাহন ছিল অনেক কম। যাত্রীদের নির্দিষ্ট ভাড়ার দুই থেকে তিনগুণ বেশি ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হয়েছে।
গত ২৪ ঘন্টায় ভারি বর্ষণের ফলে নগরীর বাকলিয়া, মুরাদপুর, ষোলশহর ২ নম্বর গেইট, আগ্রাবাদ, হালিশহর, চকবাজারসহ নিুাঞ্চলে জলা
bdnews24