২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় এক 'রাজাকার'র বিরুদ্ধে মামলা

একাত্তরে মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে সোমবার বগুড়ায় এক রাজাকার'র বিরুদ্ধে মামলা হয়েছে। বগুড়ার সিনিয়র বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন গাবতলী উপজেলার রানীরপাড়া গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিনের স্ত্রী রানী বেওয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2009, 03:21 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

বগুড়া, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একাত্তরে মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে সোমবার বগুড়ায় এক রাজাকার'র বিরুদ্ধে মামলা হয়েছে। বগুড়ার সিনিয়র বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন গাবতলী উপজেলার রানীরপাড়া গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিনের স্ত্রী রানী বেওয়া। হাকিম জিয়াউর রহমান মামলাটি নথিভুক্ত করে ৩১ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। মামলার আসামি হলেন- উপজেলার মারিয়া গ্রামের ইয়াকুব আলী মণ্ডলের ছেলে ওসমান গনি (৫৫)। রানীর অভিযোগ, তার স্বামী ফরিদ উদ্দিন মুক্তিযুদ্ধে যোগ দেওয়ায় ১৯৭১ সালের ৩ ডিসেম্বর বিকেলে আসামি ও তার দোসররা নির্যাতন এবং গুলি করে তাকে হত্যা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৩ ঘ.