২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মাইক্রো-পিকআপ সংঘর্ষে চারজন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সাতকানিয়া উপজেলার ফনীর বটতল এলাকায় সোমবার বিকেলে মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2009, 02:00 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

চট্টগ্রাম, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সাতকানিয়া উপজেলার ফনীর বটতল এলাকায় সোমবার বিকেলে মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। বিকেল সাড়ে ৪টায় দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। নিহতদের মধ্যে তিনজন হলেন- গোপাল (৪০), বেলাল মাঝি (৫০) ও ছমির উদ্দিন (৩৫)। নিহত অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। এরা সবাই মাইক্রোবাসের যাত্রী। আহত ১২ জনকে সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের নাম জানা যায়নি। প্রত্যক্ষদর্শী ও সাতকানিয়া থানার পুলিশের বরাত দিয়ে একজন স্থানীয় সাংবাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামমুখী পিকআপ ভ্যানের সঙ্গে কক্সবাজারমুখী যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই সাংবাদিক জানান, পুলিশ এসে দুর্ঘটনা কবলিত যান দুটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন দুর্ঘটনায় চার জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। সরিয়ে নেয় দুর্ঘটনা কবলিত যান দুটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/২০১২ ঘ.