ঢাকা, জুলাই ২৭( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজান মাসে সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার।
সোমবার দুপুরে সচিবালয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সময়সূচি অনুমোদন করা হয়।
নতুন সময়সূচি অনুযায়ী রমজান মাসে সকাল সাড়ে ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস চলবে। এর মধ্যে জোহরের নামাজের জন্য বেলা ২টা ১৫ মিনিট থেকে আড়াইটা পর্যন্ত বিরতি রাখা হয়েছে।
বৈঠকের পর এক সংবাদ ব্রিফিঙে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ কথা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএম/এইচএ/১৭১৫ ঘ.
bdnews24