শরীয়তপুর, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ও দাশের জঙ্গল বাজারে অভিযান চালিয়ে সোমবার ১৩০ কেজি ব্যবহার নিষিদ্ধ কারেন্ট জালসহ তিন ব্যক্তিকে আটক করেছে র্যাব।
আটক করা তিনজন হলেন- কারেন্ট জাল ব্যবসায়ী আবুল মাল (৪০), লুৎফর রহমান খান (৩৮) ও দিলীপ চন্দ্র সাহা (৫২)।
এদের গোসাইরহাট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের উপসহকারী পরিচারক (ডিএডি) মো. কাওছার আলী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল দুপুরে উপজেলার নাগেরপাড়া বাজার ও দাশের জঙ্গল বাজারে তিন ঘণ্টা অভিযান চালিয়ে আটক তিনজনের দোকান থেকে কারেন্ট জাল উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩৩ ঘ.
bdnews24