২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বিএসটিআইয়ের ভেজাল বিরোধী অভিযান

সিলেট নগরীর গোটাটিকর ও চাঁদনীঘাট এলাকায় রোববার বিএসটিআই ও র‌্যাব যৌথভাবে ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2009, 05:17 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

সিলেট, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরীর গোটাটিকর ও চাঁদনীঘাট এলাকায় রোববার বিএসটিআই ও র‌্যাব যৌথভাবে ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে। অভিযান শেষে বিভিন্ন অভিযোগে সাতটি কারখানা ও দোকান মালিকদের বিরুদ্ধে সিলেটের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে ৯টি মামলা দায়ের করা হয়। রোববার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিএসটিআই সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক রেজাউল করিমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট রবিউল ইসলামের নেতৃত্ব র‌্যাব-৯ এর একটি দল তাদের সহায়তা দেয়। বিএসটিআই কর্মকর্তা রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন, লেবেলবিহীন বিস্কুটের প্যাকেট ব্যবহার, বিএসটিআই প্রদত্ত লাইসেন্স না থাকা, প্যাকেটে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের সময়সীমা না থাকায় সাতটি প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে এসব মামলা করা হয়। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- গোটাটিকর এলাকার রিয়েল ফুড প্রোডাক্টস, মা-মনি ফুড প্রোডাক্টস, সুরমা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি। চাঁদনীঘাট এলাকার লাভলী বেকারি, মা ডিপার্টমেন্টাল স্টোর, লুৎফুর ডিপার্টমেন্টাল স্টোর এবং হিরণ মিয়ার মুদির দোকান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১০ ঘ.