২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের বিচারে আইনী জটিলতা নেই: আইনমন্ত্রী

যুদ্ধাপরাধীদের বিচারে কোনো রকম আইনী জটিলতা তৈরি হয়নি এমন দাবি করে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, এ বিচার প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2009, 04:39 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচারে কোনো রকম আইনী জটিলতা তৈরি হয়নি এমন দাবি করে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, এ বিচার প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে। রোববার এশিয়াটিক সোসাইটিতে আর্ন্তজাতিক জ্যোতির্বিজ্ঞান বর্ষ-২০০৯ উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারে কোনো রকম আইনী জটিলতা তৈরি হয়নি। বরং বিচার প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে। ডেট দিয়ে বলা না গেলেও অল্প কিছুদিনের মধ্যেই বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাবে।" অনুষ্ঠানের আয়োজক সংগঠন 'স্টারট্রেক ড্রিম' এদিন বিশেষ প্রকাশনা টেলিস্কোপ-২ প্রকাশ করে। আইনমন্ত্রী বলেন, "ধর্ম শিক্ষা মানুষের একান্ত ব্যক্তিগত বিষয়। কিন্তু শিক্ষা সবার। রাষ্ট্র ধর্ম শিক্ষার জন্য বল প্রয়োগ করতে পারে না। কেননা ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা অসা