ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ডালপা গ্রামে রোববার রাতে টর্নেডোর আঘাতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
আকস্মিক এ ঝড়ে গাছপালা, ঘরবাড়ি, বৈদ্যুতিক খুঁটি ও উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মির্জাপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল মালেক জানান, রাত ৯টার দিকে টর্নেডো আঘাত হানে। ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি বলেও জানান তিনি।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. তৌহিদ হোসেন রাত ১০টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন চাকমাসহ তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২৩২ ঘ.
bdnews24