২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় দু'দল গ্রামবাসীর সংর্ঘষে আহত ২৫

মাগুরার শালিখা উপজেলার নাঘোষা গ্রামে রোববার দু'দল গ্রামবাসীর সংর্ঘষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2009, 03:38 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

মাগুরা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাগুরার শালিখা উপজেলার নাঘোষা গ্রামে রোববার দু'দল গ্রামবাসীর সংর্ঘষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে টোকন মোল্যা (৩৬), দাউদ আলী (৩৫), কুবাদ (৩০), নান্নু মিয়া (২৮), নবেদ মিয়া (৩৫), রতন মিয়া (৩৮), মিজানুর রহমান (৩০), গোলাম হোসেন (৩০), কাদের (১৮), হাদিস মোল্যা (২২), বশির আহম্মেদ (২৫), আব্দুল কুদ্দুস (৪৮), মহিদুল (২২), সুফিয়া বেগম (৪৫) ও গোলাম কুদ্দুসকে (৫০) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের কয়েকজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকায় আধিপত্য বিস্তার করা নিয়ে নাঘোষা গ্রামের বাসিন্দা দুই আইনজীবী কামাল হোসেন ও সামছুর রহমানের মধ্যে আগে থেকে বিরোধ চলে আসছে। বিদেশে লোক পাঠানোর জন্য টাকার লেনদেন নিয়ে রোববার সকালে কামালের সমর্থক মিজান অপর পক্ষের কোহিনুরকে আপমান করে। এ খরব ছড়িয়ে পড়লে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা দেশি অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। থানায় মামলা হয়নি। কাউকে গ্রেপ্তার করাও হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫০ ঘ.